মধ্যরাতে ৩ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গয়টাপাড়া বিওপি আওতাধীন চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ১০৫৯ দিয়ে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে ঠেলে দেয়।

পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা হলেন— আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার বাসিন্দা আয়েশা খাতুন, একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বারের ছেলে রুস্তম আলী এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী।

জানা গেছে, পুশ ইনের পর তারা চর বোয়ালমারী সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে গয়টাপাড়া বিওপিথর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক জানান, তিনজনকে ক্যাম্পে আনা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *