নবীনগরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে মাদক ব্যবসা করার অভিযোগে সালিশ বৈঠকে মধ্যযুগীয় কায়দায় এক ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে।এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারুই গ্রামের মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুপুরে নারুই বাজারে সালিশ বৈঠকে বসে এলাকার মাদক নির্মূল কমিটি। বৈঠকে মাদক ব্যবসা করার অভিযোগ এনে হবি মিয়াকে হাজির করে তার ওপর নির্যাতন চালানো হয়।হবির মা ও তার স্ত্রীর সামনে চলে এ নির্যাতন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির হাত-পা বেধে স্থানীয়  সর্দারদের নির্দেশে তার উপর একের পর এক লাঠি দিয়ে তার পায়ের তালুতে সজোরে আঘাত করছেন। সে সময় ওই মাদক বিক্রেতা ব্যাথায় চিৎকার করছেন।

এ সময় সেখানে উপস্থিত শতাধিক মানুষ চেয়ারে বসে ও দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন এবং অনেককে মুঠোফোনে তা রেকর্ডও করতে দেখা যায়।

এ ভিডিও শেয়ার করে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন। এ ভিডিও শেয়ার করে সাংবাদিক রুহুল আমিন রিপন, ‘এমপিরা ইয়াবা ব্যবসা করে। বড় বড় নেতারা ইয়াবা নিয়ন্ত্রণ করে। পুলিশ তাদের কাছে মাসোহারা নেয়। মাঝেমধ্যে যদিও গ্রেপ্তারও করে তাহলে আদালত ছেড়ে দেয়।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *