সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

দীর্ঘ ছয় বছরের ধৈর্য ও ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে বড় সাফল্যের দেখা পেলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী। জনপ্রিয় লটারি ‘বিগ টিকিট আবুধাবি’-র সাপ্তাহিক ড্র-তে ১ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা) জিতেছেন মোহাম্মদ আলওয়ার উদ্দিন হাজী আবু সৈয়দ। খবরটি প্রকাশ করেছে গালফ নিউজ। 

সংযুক্ত আরব আমিরাতের আল আইনে টানা ২১ বছর ধরে বসবাস করছেন আলওয়ার উদ্দিন।গত ছয় বছর ধরে তিনি নিয়মিত ৯ বন্ধুর একটি দলের সঙ্গে প্রতি মাসে বিগ টিকিটের লটারির টিকিট কিনে আসছিলেন। দীর্ঘ সময় ভাগ্য সহায় না হলেও তিনি কখনো হাল ছাড়েননি। অবশেষে বিগ টিকিটের সিরিজ ২৮৩-তে তার তিনি সফল হন।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে আলওয়ার উদ্দিন বলেন, ‘পুরস্কারের সংবাদ পেয়ে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।এত বছর চেষ্টা করার পর এমন কিছু হবে -তা কল্পনাও করিনি।’

এই সাফল্য তার বিশ্বাসকে আরো দৃঢ় করেছে বলে জানান তিনি। 

লটারিতে জেতা অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি। তবে এই জয় ভবিষ্যতে লটারিতে অংশ নেওয়ার ক্ষেত্রে তাকে আরো উৎসাহিত করবে বলে মত তার।

এদিকে বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসজুড়ে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ‘ধামাকা অফার’। আগামী ৩ মার্চ অনুষ্ঠিতব্য মেগা ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ১৫ মিলিয়ন দিরহাম। পাশাপাশি পাঁচজন বিজয়ী পাবেন এক লাখ দিরহাম করে পুরস্কার।

এছাড়াও পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে প্রতি সপ্তাহে ই-ড্র-এর মাধ্যমে চারজন করে বিজয়ীকে ৫০ হাজার দিরহাম করে প্রদান করা হবে। যারা ১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে একসঙ্গে দুটি বা তার বেশি টিকিট কিনবেন, তাদের মধ্য থেকে নির্বাচিত চারজন আগামী ৩ মার্চ সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নগদ অর্থ জেতার সুযোগ পাবেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *