যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ বা সংশয় নেই। যারা এই সংশয় ছড়াচ্ছে, তারা  স্বৈরাচারের দোসর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর কলেজ রোডে নাগরিক সংবর্ধনা শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

 আ.লীগের সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রেস সচিব
প্রেস সচিব বলেন, দেশে এখন নির্বাচনী জোয়ার চলছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোট চাইছেন এবং মিছিল করছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সংশয় নেই।  তিনি রাজনৈতিক দলগুলোকে গণভোট নিয়ে দ্রুত একটা সিদ্ধান্তে আসার আহ্বান জানান। তিনি মনে করেন, এতে সরকার আরও দ্রুত ও সুন্দরভাবে নির্বাচনের কাজটা করতে পারবে।

এর আগে প্রেস সচিব শফিকুল আলম কলেজ রোড এলাকায় সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি ডিফেন্স পার্টি ও নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে নাগরিক সমাজের পক্ষ থেকে তাকে ক্রেস্ট দেওয়া হয়। নাগরিক সংবর্ধনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি ডিফেন্স পার্টির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *