নিউইয়র্কে মামদানির কণ্ঠে বাংলা স্লোগান, উচ্ছ্বসিত বাঙালিরা

ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন নিয়ে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো মেয়র পদে লড়ছেন মুসলিম প্রার্থী জোরান মামদানি। নির্বাচনের আগ মুহূর্তে এসে তিনি সরাসরি বাংলায় স্লোগান দিয়ে সেখানকার বাঙালি ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছেন।

 জরিপে এগিয়ে থাকা ৩৩ বছর বয়সী মামদানির কণ্ঠে ওঠা ‘তোমার মেয়র, আমার মেয়র’ স্লোগানটি নিউইয়র্কজুড়ে ভাইরাল হয়েছে। সম্প্রতি এক নির্বাচনী সভায় তিনি এই বাংলাদেশি স্লোগানটি উচ্চারণ করেন। তার এই স্লোগান শুনে সভায় উপস্থিত বাঙালি কমিউনিটি সদস্যরা উল্লাসে ফেটে পড়েন এবং প্রত্যুত্তরে ‘মামদানি মামদানি’ রব তোলেন।

‘ইহুদিবিদ্বেষী’ হয়েও কেন এত জনপ্রিয় জোহরান মামদানি
প্রকাশিত এক ভিডিওতে মেয়র প্রার্থী জোরান মামদানিকে বাংলায় এই স্লোগান দিতে দেখা যায়। এই দৃশ্যটি নির্বাচনী প্রচারণার একটি আকর্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এটি বিশেষ করে বাঙালি ভোটারদের মধ্যে আশার সঞ্চার করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই কৌশল তার জনপ্রিয়তা আরও বাড়াতে সাহায্য করবে এবং নির্বাচনের ফলাফলে এটি প্রভাব ফেলতে পারে।

মামদানি ক্যাম্পেইনে শুধু বাংলা নয়, হিন্দি উর্দুসহ অন্যান্য ভাষায়ও প্রচারণা চালিয়েছেন। এর আগেও প্রাইমারি ভোটে জয় লাভের পর নিজের ভাষণে তিনি বাংলাদেশি আন্টিদের ধন্যবাদ জানিয়েছিলেন।

আগাম ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচনি জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় মামদানি এগিয়ে রয়েছেন। এখন সবার নজর   আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের দিকে। নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ মেয়র কে হতে যাচ্ছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছু সময়।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *