রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত রাত ১০টা ২৮ মিনিটে আগুনের খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।পরে আরো চারটি ইউনিট যোগ দেয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে, রাজধানীর বংশালের আগামাসি লেনের একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।