ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় যুদ্ধের স্থায়ী সমাধান না আসায় ইরানে আবারও বিমান হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প শুধু হামলাই নয়, বরং আরো কিছু কৌশলগত পদক্ষেপ নিয়েও ভাবছেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি ইতিমধ্যেই রবিবার ঘোষণা করেছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হোয়াইট হাউস বিবিসিকে জানায়, ‘সব ধরনের বিকল্পই এখন খোলা আছে।’

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, “প্রেসিডেন্ট ইতিমধ্যেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ‘চাঁদাবাজি’র অবসান ঘটানো হয়েছে। পাশাপাশি তিনি বিচক্ষণতার সঙ্গে অন্যান্য সব বিকল্পও বিবেচনায় রাখছেন।”

তবে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পরবর্তী কী পদক্ষেপ নেবেন, এ বিষয়ে কেউ যদি নিশ্চিতভাবে কিছু দাবি করে, তা সম্পূর্ণই অনুমাননির্ভর।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *