‘আ. লীগের যারা সন্ত্রাসে জড়াননি, তাদের জন্য বিএনপির দরজা খোলা’

আওয়ামী লীগে থেকেও যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়াননি, তাদের জন্য বিএনপির দরজা খোলা আছে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সোনালী মাদরাসা মাঠে এক নির্বাচনী সভায় এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছেন, মানুষের ক্ষতি করেছেন, এমন আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে জায়গা হবে না। তবে সাধারণভাবে আওয়ামী লীগ করেছেন, কারো ক্ষতি করেননি এমন মানুষের জন্য বিএনপির দরজা খোলা রয়েছে।

নির্বাচনী সভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, সবাই যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *