আলীকদমে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, প্রতিবাদে এনসিপি সদস্য হেনস্তার শিকার

আজ আলীকদম সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন কর্তৃক ১০ কেজি চালের টোকেন বিতরণকালে ব্যাপক অনিয়ম ও আত্মীয়করন করা হয়েছে!!
ইউপি সদস্যের আত্মীয়কে একাধিক টোকেন দেওয়ার সময় এনসিপির সদস্য মো: হাবীব উল্লাহ ছবি তোলার সময় তাকে আত্মীয়দের দ্বারা শারীরিক হেনস্তা এবং মারধর করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং প্রমাণ স্বরুপ কিছু ছবি দেখানো হয়,উনি তদন্ত স্বাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যপারে শতভাগ আশ্বাস দিয়েছেন।

তবে,
শুধু টোকেন বিতরণই না,চাল ওজনেও যথেষ্ট দূর্নীতির আশ্রয়গ্রস্থ হচ্ছে বিভিন্ন ওয়ার্ড সদস্য। ১০ কেজি দেওয়ার বরাদ্দ থাকলেও কেউ কেউ পাচ্ছে ৮.৬ কেজি কেউবা তার কম। শুধু এক ইউনিয়নেই নয় প্রায় জায়গায় এই অবস্থা!!

জনগণের অধিকার এইভাবে শোষণ করার কোন এখতিয়ার কারো থাকার কথা না।
অতি দ্রুত সময়ের মধ্যে এর সঠিক তদন্ত এবং যথাযথ ব্যবস্থা দেখতে চাই।

উল্লেখ্য,
এই ইউপি সদস্যের বিরুদ্ধে পূর্বে রোহিঙ্গা ভোটার করার মতোও গুরুতর অভিযোগ রয়েছে।
আলীকদমবাসী এই ধরণের ‘জনপ্রতিনিধিদের’ থেকে বাঁচতে চায়। এরা নামেই কেবল রক্ষক কিন্তু ন্যাচার তাদের ভক্ষকের।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *