রামপুরায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ছিনতাই

রাজধানীর রামপুরায় ছিনতাইকারীরা আল মামুন (৩৫) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত আল মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম রামপুরার বাগিচারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে আল মামুনের বড় ভাই আল আমিন জানান, পশ্চিম রামপুরা বাগিচারটেক এলাকায় আল মামুনের বাসা। সেখানে তাঁর বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সন্ধ্যায় বাসা থেকে তিনি বাগিচারটেক ৩ নম্বর গলির আনসার ক্যাম্প–সংলগ্ন জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিলেন। মসজিদের কাছে পৌঁছালে স্থানীয় মাদকসেবীরা তাঁকে মারধর করে এবং মাথায় ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *