যেখানে আওয়ামী লীগ, সেখানেই মাইর: হামিম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর যুবলীগ নেতার ডিম নিক্ষেপের ঘটনায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সোশ্যাল অ্যাক্টিভিস্টরাও ক্ষোভ করছেন। 

এবার ফেসবুকে এক স্ট্যাটাসে আওয়ামী লীগের ওপর কোনো দয়া দেখানো হবে না বলে সাফ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়েলের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে….no mercy।

Capture

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির এই নেতা বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথানত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।

এদিকে, আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *