বান্দরবান জেলা এনসিপি মতবিনিময় ও কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পহেলা জুন ২০২৫ বান্দরবান জেলা প্রেসক্লাব অডিটোরিয়াম মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠক ও প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় ও কমিটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আমানুল্লাহ আমান ও অংথুই মারমার স্ব স্ব ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে পার্বত্য চট্টগ্রাম জেলা সমুহ ও কক্সবাজার জেলা আঞ্চলিক তত্বাবধায়ক, সংগঠক ইমন সৈয়দের উপস্থিতিতে প্রতিনিধি গন তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। সদর উপজেলার মোস্তফা মাসুদ, তপন মার্মা, আল মামুন, আসিন মার্মা, লামা’র নাজমুল আহসান, আলীকদমের আলী হায়দার রাব্বী, নাইক্ষ্যাংছড়ির আব্দুল গফুর, রুমা থানার লু প্রু মার্মা, রেয়াংছরির অংথুই মার্মা এনসিপির রাজনীতি নিয়ে স্ব স্ব এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জুলাই বিপ্লব, এনসিপির উত্থান, বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপির গুরুত্ব ও করনীয় বিষয়ে আঞ্চলিক তত্ত্বাবধায়ক ইমন সৈয়দ, জেলা সংগঠক ও অনুষ্ঠান সঞ্চালক শিল্পী আ ছা ই ম সায়েম হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।

বক্তাগন পার্বত্য অঞ্চলের বসবাস রত সমস্ত জাতিগোষ্ঠীর সহমত পুর্ণ সহাবস্থান ও ঐক্যবদ্ধ, সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে এই অঞ্চলের সমস্যা সমাধানে এনসিপি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয় কর্মসুচীর পাশাপাশি আঞ্চলিক উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে পাহাড়ে বসবাস রত সকল জনগোষ্ঠীর মাঝে পারস্পরিক দুরত্ব কমিয়ে সৌহার্দ্যপুর্ণ পরিবেশ তৈরীতে এনসিপি অনন্য ভুমিকা রাখতে পারে,এজন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর গুরুত্ব দেয়া হয়।

জেলা সংগঠক, জাতীয় দলের সাবেক ফুটবলার, বান্দরবান জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক শহীদুর রহমান সোহেলের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *