নারী বিশ্বকাপ ফাইনাল: ভারত নতুন বিশ্ব চ্যাম্পিয়ন

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নাবি মু্ম্বাই বা নতুন মুম্বাইয়েই নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল বিশ্বকাপ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চ্যাম্পিয়ন হলো ভারত।

৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্ককে এক্সট্রা কাভারে হারমানপ্রীত কৌরের ক্যাচ বানিয়ে ভারতকে জয়ে এনে দিয়েছেন দীপ্তি শর্মা। ভারতীয় অফ স্পিনারের এটি পঞ্চম উইকেট।

৫/৩৯

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় সেরা বোলিং দীপ্তি শর্মার। সেরা ৬/৪৬, ২০১৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার আনিয়া শ্রাবসোলের।

ভারত ২৯৮ রান করার পরই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। চ্যাম্পিয়ন হতে অবিশ্বাস্যইকিছুই করতে হতো দক্ষিণ আফ্রিকাকে। অধিনায়ক লরা ভলভার্টের ব্যাটে সেই স্বপ্নই দেখছিল দলটি। অন্য পাশে নিয়মিত উইকেট পতন হলেও ভলভার্ট পথের কাঁটা হয়ে ছিলেন ভারতের। ৪২তম ওভারে তিনবারের চেষ্টায় ক্যাচ নিয়ে সেই কাঁটা উপরে ফেলেন আমানজোত কৌর। এরপর দ্রুতই দক্ষিণ আফ্রিকাকে অলআউট করেছে ভারত। সেঞ্চুরি করেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে ভলভার্টকে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *