গত ২০.৮.২০২৪ ও২৮. ৮.২৪ইংরেজি তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ও মাননীয় উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক পাস এর সমমানের জন্য স্মারকলিপি প্রধান করে নাসিং শিক্ষার্থী বৃন্দ।
তারা জানায় আমাদের যৌক্তিক দাবি দীর্ঘ সাত মাস হয়ে গেল ও বাস্তবায়ন করা হয়নি। তাই পুনরায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ও বিস্তারিত আবার তুলে ধরছি । বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধীনে ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পাস যোগ্যতায় তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, চার বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং (শুধুমাত্র বিজ্ঞান বিভাগ) এবং পরবর্তীতে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সগুলো পরিচালনা করে আসছে।
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ( এইচএসসি) পাস যোগ্যতা নিয়ে সরকারি ও বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিবছর -ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোসে। ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন ব্যানার কার্ডে দেখা যাচ্ছে মোদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রী সমমান চাই।
পরে তারা প্রেস ক্লাব থেকে মানববন্ধন শেষ করে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত যান, জেলা প্রশাসকের সাথে কথা বলে তারা জানিয়েছেন দ্রুত দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
আজকের এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি মধ্যে ৩৫০ এর বেশি ডিপ্লোমা শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দেখা যায় দুই ঘন্টা যানজট সৃষ্টি হয় চকবাজার , চট্টগ্রাম প্রেসক্লাব ও আন্দর কিল্লা পর্যন্ত।
বাবলু নন্দী
হেডলাইন বাংলাদেশ