চন্দ্রগ্রহণ চলছে

চন্দ্রগ্রহণ চলছে। এর এক পর্যায়ে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। রোববার রাতে ঢাকা থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ঢাকা থেকে চন্দ্রগ্রহণ শুরু দেখা যাবে রোববার রাত ৯টা ২৭ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় চন্দ্রহণ দেখা যাবে রাত ১২টা ১১ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। আর চন্দ্রগ্রহণ শেষ হবে ভোররাত ২টা ৫৬ মিনিট ৩০ সেকেন্ডে।

রোববার রাতে চন্দ্রগ্রহণ শুরুর পর এক পর্যায়ে ঢাকার আকাশে এমন চাঁদ দেখা যায়

রাতে ঢাকায় চাঁদ আংশিক ঢাকা দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন স্থান থেকেও চন্দ্রহণ দেখা যাচ্ছে বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এলাকা থেকে চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে। এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

চন্দ্রগ্রহণটি ৭ সেপ্টেম্বর রাতে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *