চট্টগ্রাম মেডিকেলে এসি বিস্ফোরণ আহত একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মেরামতের সময় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে আহত শ্রমিকদের একজন মারা গেছেন।

সোমবার দুপুর আড়াইটায় হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক শওকত মারা যান বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে এসি বিস্ফোরণ ঘটে। এসময় শওকত সাততলা থেকে নিচে পড়ে যান। আর তানভীর ও মেশকাত নামের দুই শ্রমিক দগ্ধ হন।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সপ্তম তলায় ওই ওয়ার্ডের বাইরের দিকে এসির কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে।

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, এখানে তানভীর ও মেশকাত নামে দুইজনকে দগ্ধ অবস্থায় ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *