কটিয়াদীতে ঈদের দিন খালে ঝাঁপ দেওয়া কিশোরীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর এলাকায় ঈদের দিন রেলের ব্রিজ সংলগ্ন খালে এক কিশোরী ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের একদিন পর রোববার সকালে স্থানীয়রা কিশোরীর লাশ উদ্ধার করেন।

নিখোঁজ কারিমা আক্তার (১৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাগ্রামের বাসিন্দা মো. হারুন মিয়ার মেয়ে। মেয়েটি কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে নানার বাড়িত থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ঈদের নামাজের পর কারিমা, তার মা ও মামা মিলে চান্দপুর ইউনিয়নের শেখেরপাড়া এলাকার হযরত মিয়া চান্দশাহ মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন। পথে উপজেলার মানিককালী রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্রিজের কাছে একটি সরকারি খালে মা ও মামার সামনে থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায় কারিমা আক্তার।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত কারিমাকে খুঁজে পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রোববার সকাল সাড়ে ৮টায় স্থানীয় জনগণ ওই খাল থেকে মৃত অবস্থায় কিশোরীর লাশ উদ্ধার করেন।

কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *