ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের তেলক্ষেত্র ও তেলের অবকাঠামোতে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। 

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি’ জ্বালানি মজুদ কেন্দ্রে হামলা চালিয়েছে।

এদিকে, ইরান বেসরকারি স্থাপনায় এমন হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। 

উল্লেখ্য, তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে আক্রান্ত তেল শোধনাগারটি থেকেই জ্বালানি সরবরাহ করত কর্তৃপক্ষ। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *