রিয়ালের জালে আতলেতিকোর ৫ গোল, যা ঘটেনি ৭৫ বছরে

আতলেতিকো মাদ্রিদ ৫:২ রিয়াল মাদ্রিদ

লিগে প্রথম ৬ ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছিল সব কটিতে। আতলেতিকো মাদ্রিদের জয় ছিল ৬ ম্যাচে মাত্র দুটি।

এরপরও খেলাটা আতলেতিকোর মাঠে বলে আর এ দুই দলের লড়াইয়ের নামটা ‘মাদ্রিদ ডার্বি’ বলে আতলেতিকোকে খুব পিছিয়ে রাখার সুযোগ ছিল না।

কিন্তু মেত্রোপলিতানোয় শেষ পর্যন্ত যা ঘটল, তা রিয়াল মাদ্রিদের ভাবনাতেই থাকার কথা নয়। লা লিগায় আজ আতলেতিকোর মাঠে ৫–২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ।

আতলেতিকোর কাছে রিয়াল আগেও হেরেছে। কিন্তু ৫ গোল হজম করল ৭৫ বছর পর। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল রিয়াল।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *