মায়ের পাশে বসে কুরআন পড়ছেন তারেক রহমান

শেষবারের মতো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আনা হয়েছে গুলশানস্থ বাসভবন ফিরোজায়। সকালে মায়ের পাশে বসে কুরআন পড়ছেন ছেলে তারেক রহমান। এ সময় তাঁর পাশে দেখা গেল মেয়ে জাইমা রহমানকেও। 

বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িটি ফিরোজায় প্রবেশ করে। ফিরোজা ভবনে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এর আগে সকাল ৯টার কিছু আগে এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে শ্রদ্ধা জানানো শেষে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *