মধ্যপ্রাচ্যজুড়ে চলমান উত্তেজনার মধ্যে এবার এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান। বিশেষ করে এ অঞ্চলের সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতি এই বার্তা দেওয়া হয়েছে।
এসসিও সদস্য রাষ্ট্র হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ, ভারত ও পাকিস্তান।
কিরগিজস্তানে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা।
ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েই নিক বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা এসসিওভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান।’
এর আগে সম্প্রতি ইরানি এই কর্মকর্তা রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে মস্কো ও মিনস্ক উভয়ই তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।
তবে এ ধরনের উদ্যোগ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।