ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ অপারেশন ‘এপিক ফিউরি’ চলাকালে তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে বলে খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, কয়েকজন সেনা সামান্য স্প্লিন্টার আঘাত ও কনকাশনে আক্রান্ত হয়েছেন এবং তাদের পুনরায় দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া চলছে।

সেন্টকম আরো বলেছে, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের কার্যক্রম চলমান।পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। নিহতদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে, নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর পর্যন্ত আমরা নিহতদের পরিচয় প্রকাশ করব না।

কিভাবে সেনারা নিহত হয়েছেন, তা স্পষ্ট করা হয়নি। তবে শনিবার থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ভোরে এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেছিলেন, এই অভিযানের সময় মার্কিন সেনারা হতাহত হতে পারেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *