ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

আর কয়েক ঘণ্টা পর শেষ ষোলোর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ে মাঠে নামার আগে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে।ম্যাচটিতে তীব্র গরম আর অদৃশ্য প্রতিপক্ষ হবে না আলবেসিলেস্তাদের। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শীতাতপ নিয়ন্ত্রিত, তাই আবহাওয়া কোনো সমস্যা হবে না।  

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টসে’র প্রতিবেদন অনুযায়ী, এর আগে গ্রুপ পর্বে ডালাসে অস্ট্রিয়া এবং জর্ডানের বিরুদ্ধে জয়ের সময়কার মতোই, এই ভেন্যু শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তাই তাপ (দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হয়েছে) নিয়ে কোনো উদ্বেগের কারণ হবে না।

রাউন্ড অব ৩২ এ কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে আর্জেন্টিনা মিয়ামির আর্দ্রতা ও গরমে বেশ ভুগেছিল। যার ফলে বেশ কয়েকজন খেলোয়াড় পেশিতে টান অনুভব করেন। এতে দলের লেফট-ব্যাক ফাকুন্দো মেদিনা এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয়। মিসরের বিপক্ষে এই সমস্যাটা ভুগতে হবে না দলটিকে।এতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ক্লান্তিহীনভাবে খেলতে পারবে। সেইসঙ্গে নিজেদের শতভাগ পারফরমেন্স করতে পারবে ম্যাচটিতে।

 যদিও নকআউট পর্বের প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে মনে হচ্ছে। এতে দলগুলোর নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই, তবু আবহাওয়ার কারণে অতিরিক্ত ক্লান্তি আসবে না—এই বিষয়টিই লিওনেল স্কালোনির দলের জন্য ইতিমধ্যেই একটি সুখবর।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *