আদানির বিরুদ্ধে প্রতারণার মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা জালিয়াতি ও প্রতারণার মামলা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। মার্কিন অর্থনীতিতে আদানির বড় ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতির পরই এই সিদ্ধান্ত আসতে চলেছে।

গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ ছিল, ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে তিনি সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই তথ্য গোপন করে তিনি মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে দাবি করেছিলেন জো বাইডেন সরকারের প্রসিকিউটররা। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

আদানি সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং ১৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন।তার আইনজীবীরা দাবি করেছেন যে আদানির বিরুদ্ধে আনা এই মামলার কোনো শক্ত প্রমাণ নেই। এই বড় বিনিয়োগের আলোচনার মধ্যেই ফৌজদারি মামলাটি খারিজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফৌজদারি মামলার পাশাপাশি মার্কিন সংস্থা এসইসির করা একটি দেওয়ানি মামলাও ইতিমধ্যে মীমাংসা হয়েছে।

এই চুক্তির আওতায় গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানি ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন।তবে তারা কোনো অপরাধ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। শুরু থেকেই আদানি গ্রুপ এই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে আসছে। তাদের দাবি, কোনো ঘুষের ঘটনা ঘটেনি এবং পুরো বিষয়টিই ভারতের অভ্যন্তরীণ বিষয় ছিল। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *