মাদরাসার শিশু শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন, ২ শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই আল হিদায়া হিফজুল কোরআন মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থীকে (৯) নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ওই মাদরাসার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) নির্যাতনের ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের মোমিনুল হকের ছেলে। গ্রেপ্তার শিক্ষকরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দুধাই ইউনিয়নের দুধাই নন্দীপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে সাকির আলী (২৩) ও  কাকনহাট মহাদেবপুর গ্রামের বদর আলীর ছেলে নাহিদ আলী (২৬)।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিশুকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল হলে জেলাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচার দাবি করেছেন।

পুলিশ এবং মামলার বাদী ও সাফির মামা মোখলেসুর রহমানের সদর থানায়  দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থীকে ওই শিক্ষকরা গালাগাল করতেন। বিষয়টি জানতে পেরে অভিভাবকরা এ ব্যাপারে তাদের বারণ করেন। এতে শিক্ষক সাকির ওই শিক্ষার্থীর ওপর ক্ষিপ্ত হন। বুধবার সকালে অন্য শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসায় পড়াশোনার সময় সাকির তাকে কয়েকবার মারধর করে শ্বাসরোধ করে গলাটিপে শূন্যে তুলে ধরে মেঝেতে আছাড় মারেন ও মাথায় আঘাত করেন।এ সময় অপর শিক্ষক নাহিদ বিভিন্নভাবে সাকিরকে সহায়তা করেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বাড়ি ফিরে ঘটনা জানালে পরিবারের সদস্যরা মাদরাসায় এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।

সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, ‘এ ঘটনায় বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সাফির মামা মোখলেসুর রহমানের দুই শিক্ষককে আসামি করে থানায়  মামলা করণে পুলিশ বুধবার দিবাগত রাত দেড়টার দিকে (১৪ মে) তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। মামলার তদন্ত চলছে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *