মরক্কোতে বার্ষিক যৌথ সামরিক মহড়া আফ্রিকান লায়ন চলাকালীন দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রবিবার (৩ মে) মার্কিন আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গেল শনিবার মরক্কোর তান তান শহরের নিকটবর্তী ক্যাপ দ্রা প্রশিক্ষণ এলাকা থেকে দুই সৈন্য নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া যায়।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক সদস্যদের খোঁজে যুক্তরাষ্ট্র, মরক্কো ও অন্যান্য দেশের স্থল, আকাশ ও সমুদ্র পথ ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলমান রয়েছে।ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে যোগ করেন কর্মকর্তারা।
নিখোঁজ সদস্যদের পরিচয় বা তাঁরা সামরিক বাহিনীর কোন শাখার তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।