জাকসুর ভোট বর্জনের ঘোষণা ছাত্রদলের

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল চারটার কিছু আগে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেয়ার পর সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, এখন জাকসুতে ছাত্রদলের প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা। তবে এই প্রশ্নের জবাব তারা দেননি। তারা জানিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব তারা পরে দেবেন।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) প্রার্থী মো. সাজ্জাদউল ইসলামও উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *