সম্প্রতি বান্দরবান জেলায় এনসিপি জেলা সমন্বয় কমিটি হওয়ার পরে এনসিপি নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ‘থানজামা লুসাই’য়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
চেয়ারম্যানের সাথে এনসিপি নেতৃবৃন্দরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এক পর্যায়ে তিনি বলেন জেলা পরিষদ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে কেউ কেউ সুবিধা গ্রহণ করেছেন।
কিন্তু বান্দরবানে কোনো জুলাই আন্দোলন হয়নি বলে তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন। এ নিয়ে এনসিপি নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যানের বাকবিতন্ডা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এনসিপি নেতৃবৃন্দ অফিস থেকে রাগ করে চলে আসেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মাদ আমান উল্লাহ, বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো: শহীদুর রহমান সোহেল, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা, আবদুল্লাহ আল মামুন সহ আরো নেতৃবৃন্দ।