পাকুন্দিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দুই বৃদ্ধ গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪র্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানার পুলিশ ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে তাদের আদিত্যপাশা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২এপ্রিল) দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু- ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এসময় কৃষক ইসমাঈলের সেচ পাম্পের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া (৬০) শিশুটির পাশে যায় এবং বিভিন্ন গল্প করতে থাকে। এক পর্যায়ে সে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া (৫০) ঘটনাটি দেখে এগিয়ে আসলে হাছু মিয়া (৬০) দৌড়ে পালিয়ে যায়। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এবং এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে শুক্রবার শিশুটি পূণরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া (৬০) আবারও শিশুটির পিছু নেয়। পরবর্তীতে শিশুটি ভয় পেয়ে দৌড়ে গিয়ে বাড়িতে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ঐ দুই ব্যক্তির নামে অভিযোগ দায়ের করে। পরে রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে পাকুন্দিয়া থানার পুলিশ গ্রেফতার করে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী(কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *