আজ 26 ফেব্রুয়ারী 2025, অমর একুশে বইমেলা 2025 এর সমাপনী অনুষ্ঠান ও একুশে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় চট্টগ্রামের কাজীর দেউরির এম এ আজীদ আউটার স্টেডিয়াম প্রাঙ্গনে ।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম( প্রধান নির্বাহী কর্মকতা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন)। আনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরশনের মানীয় মেয়র ও অমর একুশে বইমেলার প্রধান উপদেষ্টা ডাঃ শাহাদাত হোসেন।
এসময় বক্তারা অমর একুশে বইমেলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেন এবয় মেয়র মহোদয় পুরো বইমেলা সঠিকভাবে পরিচালনার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এছাড়াও প্রতিদিন সাংস্কিতিক অনুষ্ঠান পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে একুশে সম্মাননা প্রাপ্ত সকলে মঞ্চে উপস্থিত হয়ে ফটোশনের মধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।