আজ চট্টগ্রামের 2নং গেইটের আড়ং শো-রুম এর পাশে রয়েল এন্ডফিল্ড বাইকের শোরুম উদ্ভোদন করা হয়।
ইফাদ মোটরস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে পুরোনো মোটরসাইকেল ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। ২০২৩ সালে বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ডের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন করে ইফাদ মোটরস লিমিটেড। গত বছরের ২১ অক্টোবর ঢাকার তেজগাঁওয়ে তাদের ফ্ল্যাগশিপ শোরুম উদ্বোধন করা হয়, যা এশিয়ার সবচেয়ে বড় রয়্যাল এনফিল্ড শোরুম। ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সঙ্গে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠানটি।
উদ্বোধনের এক দিন পর থেকেই রয়্যাল এনফিল্ড তাদের আইকনিক মোটরসাইকেলগুলোর প্রি-বুকিং নেওয়া শুরু করে। প্রি-বুকিংয়েও অবিশ্বাস্য সাড়া দেখা গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোটরসাইকেলপ্রেমীরা শোরুমে এসে ভিড় জমিয়েছিলেন।
এর ধারাবাহিকতায় চট্টগ্রাম থেকে প্রি-বু্ক করা মোটরসাইকেলগুলো গ্রাহকের হাতে তুলে দেওয়ার মাধ্যমে চট্টগ্রামে রয়্যাল এনফিল্ড বাইকের শো-রুম উদ্ভোদন করা হয়।
প্রথমেই ফিতা কেটে এর উদ্ভোদন করা হয়। পরে বিভিন্ন অনুষ্ঠান সূচির মাধ্যমে গ্রাহকদের হাতে তাদের কাঙিখত বাইকের চাবি তুলে দেওয়া হয়।
আজ রয়্যাল এনফিল্ডের Hunter 350 Rebel Red, Classic Gunmetal Grey এবং Bullet মডেলগুলো গ্রাহকদের হাতে তুলে দিলে তারা উচ্ছাস প্রকাশ করেন।