শিল্প উপদেষ্টার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। আজ মঙ্গলবার শিল্প উপদেষ্টার কার্যালয়ে তাঁদের এই বৈঠক হয়।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। খবর বিজ্ঞপ্তি

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বর্তমান প্রেক্ষাপটে সুইজারল্যান্ড বাংলাদেশকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চায়। বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আছে। উভয় পক্ষের জন্য সমান সুযোগ তৈরি করা গেলে উভয় দেশের বাণিজ্য আরও বাড়বে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের ছাত্র–জনতা যে আশা–আকাঙ্ক্ষার ভিত্তিতে গণ-অভ্যুত্থান করেছেন, তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা ও শাহ্ মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *