যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। পারস্য উপসাগরের জাহাজ চলাচলের এই গুরুত্বপূর্ণ রুট খুলে দিতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে এ কথা জানান। 

তিনি বলেন, ‘যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয়, তবে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে।’

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *