বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে চট্টগ্রামের পটিয়ায় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। পটিয়ায় মুন্সেফ বাজার থেকে পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত ব্যাপক সংঘর্ষের দেখা মিলে। সকাল ১০ টায় পটিয়ার শিক্ষার্থীরা ডাক বাংলোর মোড়ে অবস্থান করে। পরবর্তীতে তারা উপজেলা পরিষদের দিকে আগালে আনুমানিক ১২টায় ব্যাপক গোলাগুলির শব্দ হয়। তৎক্ষনাৎ ছাত্ররা ছত্রভঙ্গ হয়। সেই সময় মাঠে সক্রিয় থাকে আওয়ামিলীগ কর্মীরা। উক্ত ঘটনায় উভয় পক্ষের অনেকের আহত হওয়ার চিত্র দেখা যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১টার পর থেকে আবারো বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সক্রিয় আছে। এসময় ব্যাপক ভাংচুর হয়। জানা গেছে, সব পক্ষ নিজ নিজ জায়গা থেকে অবস্থান নিয়ে আছে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতা কর্মীগণ গা ঢাকা দেয়। পরবর্তীতে ছাত্ররা বিকাল ৩ টা পর্যন্ত চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে অবস্থান করে কর্মসূচী সফল করে