যুক্তরাজ্য ভিত্তিক দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানী রেকিট বাংলাদেশ (পিএলসি) লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত দ্বি-বার্ষীক কর্মচারী পরিষদ নির্বাচন গত ১৫ এপ্রিল রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্ধিতামূলক এই নির্বাচনে ৭টি পদের জন্য প্রার্থীগণ লড়াই করেন। মোট ৭৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে মূল্যবান ভোট প্রাদান করে।
এ নির্বাচনে সভাপতি পদে মোঃ জহিরুল ইসলাম রাসেল ৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মোঃ মজিবুল আলম ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
কমিটির অন্যন্ন সদস্যবৃন্দ হলেন:
সহ-সম্পাদক পদে জাহেদুর রহমান ৪০ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ হুমায়ুন কবির ৪৮ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওমর পারভেজ ৪৮ ভোট পেয়ে বিজয় ছিনিয়ে নেন।
এছাড়াও সহ-সভাপতি পদে সুরেস চাকমা ও প্রচার সম্পাদক পদে মোঃ শিপন হোসেন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপ-নির্বাচন কমিশনার (প্রধান) প্রণব কুমার আশ্চর্য।
এসময় উপস্থিত ছিলেন: কোম্পানির সাপ্লাই ডাইরেক্টর মোঃ জিয়া উদ্দিন, ফ্যাক্টরি ম্যানেজার জনাব ওয়াহিদুজ্জামান চৌধুরী, এইচ আর ভিপি সাপ্লাই জনাব আবিদুর রশিদ চৌধুরী, এইচ আর ম্যানেজার জনাব কাওনাঈম সাকিব চৌধুরী।
ফলাফল ঘোষণা শেষে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ উভয় মিলে কোম্পনির সার্বিক উন্নতির জন্য কাজ করার অভিমত ব্যক্ত করা হয়।
মোঃ হুমায়ুন কবির
নিজস্ব প্রতিবেদক