চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গত কয়েকদিনে দেশে ধর্ষণের হার বেড়ে চলেছে। রাজশাহীগামী বাসে দুই নারীকে ধর্ষণ ও রংপুর, মিঠাপুকুর উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের স্বীকার হয়।

তার প্রতিবাদ ও সুষ্ঠ বিচার দাবিতে আজ 22 ফেব্রুয়ারী চট্টগ্রামের প্রেসক্নাবের সামনে “নাগরিক কমিটি” চট্টগ্রাম জেলা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সেখানে বক্তারা অন্তবর্তীকালিন সরকারকে গ্রুত এসব ধর্ষনের বিচার করতে বলেন। জুলাই আন্দোলনে নারীরা সামনের সারিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আজ তারা সুরক্ষিত নয়। সরকার ও জনগণের উচিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা আরও বলেন, ধর্ষকদের প্রতি কোনো মায়া-দয়া নয় তাদের প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে। এদের বিরুদ্ধে আইন হাতে তুলে নিতেও দুবার ভাবা উচিত নয়। আমরা কেউ ”মব” সাপোর্ট না করলেও। ধর্ষকদের উপর মব হওয়া দরকার।

যতদিন এসব ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি হবে না ততদিন ধর্ষণ কমবে না। এখনও অনের চিহ্নিত ধর্ষক প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যাদের বিচার প্রশাসন করতে পারে নি। এদরে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।

এইদিন নগরীর চেরাগী মোড়ে “এন্টি রেপ ইউনিটি চট্টগ্রাম” এর উদ্যোগে ধর্ষনের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানেও বক্তারা ধর্ষকদের দ্রুত ও প্রকাশ্যে বিচার কার্যকর করার দাবি জানান।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *