আজ শনিবার চট্টগ্রামের জামালখানে চালু হলো ’বুক এক্সচেঞ্জ কর্ণার’।
‘ক্লিন বাংলাদেশ’ এর বাস্তবায়নে, ’চট্টগ্রাম সিটি কর্পোরেশন’ এর সহযোগীতায় এবং ‘অন্তামিল প্রকাশনি’ এর তত্ত্বাবধানে এই “বুক এক্সচেঞ্জ কর্ণার” চালু হয়। যার শুভ উদ্ভোদন করেন চট্টগ্রাম সিটি মেয়র ড. সাহাদাৎ হোসেন। তিনি তরুণদের বই পড়ার প্রতি উৎসাহিত করেন এবং বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজকগণ জানান যে কেউ চাইলে ক্যাটাগরির ভিত্তিতে বই এক্সচেঞ্জ করতে পারেন। এছাড়া QR Code স্ক্যান করার মাধ্যমে রেজিষ্ট্রেশন করে বই সংগ্রহ করা যাবে।