ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩৬৫ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। একই সময় প্রাণ হারিয়েছেন ১৯ জন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

তবে সাম্প্রতিক সময়ে ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়া এবং নিখোঁজ ক্রুদের উদ্ধারে পরিচালিত অভিযানে কেউ আহত হয়েছেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

আহতদের মধ্যে বাহিনীভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীতে।

প্রতিবেদন অনুযায়ী, সেনাবাহিনীর ২৪৭ জন, নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোরের ১৯ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন আহত হয়েছেন। 

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *