আনোয়ারায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজের মেয়ের জামাইয়ের হাতে খুনের শিকার হয়েছেন রশিদা বেগম (৪৫) নামে এক নারী। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত জামাই।

নিহত রশিদা বেগম ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। আর অভিযুক্ত মেয়ের জামাই একই এলাকার ফরিদের ছেলে হেলাল উদ্দিন মানিক।স্থানীয় সূত্রে জানা যায়, মেয়ের জামাই মানিকের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। আজ রবিবার সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া শেষে স্ত্রী তার কর্মস্থল কেইপিজেডে চলে গেলে শাশুড়ির সঙ্গে আবার ঝগড়া হয় মানিকের। ঝগড়ার এক পর্যায়ে মানিক লোহার রড দিয়ে তার শাশুড়িকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর পালিয়ে যায় মানিক।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওয়ারেছ আহমদ চৌধুরী বলেন, ওষখাইন পূর্ব পাড়ায় মেয়ের জামাই কর্তৃক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে তবে এলাকায় না থাকায় আমি ঘটনাস্থলে যেতে পারিনি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি, কেন কি কারণে ওই নারী খুনের শিকার হলেন তার বিস্তারিত পরে জানানো হবে।

প্রতিবেদনটি সময়ের সঙ্গে হালনাগাদ করা হবে

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *