স্যার আশুতোষ সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় শিক্ষার্থীরা

আজ ৮ আগস্ট ২০২৪ স্যার আশুতোষ সরকারি কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে কলেজের সাধারণ শিক্ষার্থী এবং নবীনরা তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সেখানে অন্যান্য বিষয়ের সাথে গুরুত্ব পায় কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি। পরে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী স্যার আশুতোষ সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন তারাও নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশ প্রদান করেন। সেখানে বার বার উঠে আসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে, দখলমুক্ত একটি সুন্দর ক্যাম্পাসের। উপস্থিত সকল শিক্ষার্থী এই দাবির সাথে একাত্ততা পোষণ করে।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *