রাশিয়ায় তিন হাজার সেনা পাঠাল উত্তর কোরিয়া, নেপথ্যে কী?

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ব্যাপক হতাহত সত্ত্বেও রাশিয়ায় উত্তর কোরিয়া আরও অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন করেছে।
 পিয়ংইয়ংয়ের পাঠানো অতিরিক্ত সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলের লড়াই ক্ষেত্রে নিয়োজিত রয়েছে। রাশিয়ার সেনারা ইউক্রেনীয় সেনাদের সঙ্গে ওই অঞ্চলে লড়াই করছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস) বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার মোতায়েন করা সেনা সংখ্যা কত, তা নির্ধারণের জন্য চেষ্টা চলছে। তবে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দৈনিক জুঙ্গাংয়ের এক প্রতিবেদনে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উত্তর কোরিয়া গত জানুয়ারি থেকে জাহাজ এবং সামরিক কার্গো বিমানে করে রাশিয়ায় অন্তত ৩ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে।
এনবিসি নিউজ দাবি করছে; উত্তর কোরিয়ার পাঠানো এই সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে সম্মখসারির লড়াইয়ের দায়িত্বে রয়েছে।

ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের জন্য গত বছর রাশিয়ায় ১১ হাজারের বেশি সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। ইউক্রেন ও পশ্চিমা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সেনারা উত্তর কোরিয়ার অস্ত্রও ব্যবহার করেছে। যদিও উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য সেনা ও সামরিক সরঞ্জাম সরবরাহের বিষয়টি কখনই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে উত্তর কোরিয়ার গলায় গলায় সখ্যতা প্রমান করে, রাশিয়াকে সহযোগিতা করতে কিম জং উন সৈন্য ও সমরাস্ত্র পাঠানোর বিষয়টি একেবারেই উড়িয়ে দেয়ার মতো নয়।

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা বলেছেন, ব্যাপক সেনা হতাহতের পর গত জানুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে নিজেদের সেনাদের প্রত্যাহার করে নিয়েছে উত্তর কোরিয়া। ওই সেনারা উত্তর কোরিয়ার অত্যন্ত সুশৃঙ্খল বাহিনীর বিশেষ যুদ্ধ ইউনিটের সদস্য। পূর্ব ইউরোপের উন্মুক্ত এবং সমতল যুদ্ধক্ষেত্রের বিষয়ে তাদের তেমন প্রস্তুতি নেই। যে কারণে ড্রোন হামলায় এই সেনাদের ব্যাপক হতাহত ঘটেছে বলেও দাবি করা হচ্ছে ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *