রাঙ্গামাটির বরকলে প্রায় 200 যাত্রী নিয়ে লঞ্চ ডুবে যায়

রাঙ্গামাটির বরকলে ডুবোচরে ধাক্কা লেগে প্রায়(২০০) যাত্রী নিয়ে একটি লঞ্চ তিন ভাগের দুবাগ ডুবে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাইসছড়ি চ্যানেলে এ ঘটনা ঘটে।

লঞ্চে থাকা এক যাত্রী জানান বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাইসছড়ি চ্যানেলে ডুবোচরে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়।তবে হ্রদে পানি কম থাকায় কেউ হতাহত হয়নি । লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।তার ভিতর মহিলা পুরুষ ও ছোট বাচ্চা ছিল

লঞ্চ ডোবার খবর পেয়ে নদীতে থাকা জেলেদের মাছ আহরণের নৌকা এবং বরকল ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট নিয়ে লঞ্চে থাকা বিপুল পরিমাণ মুদি মাল ও যাত্রীদের উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

রাঙ্গামাটির লঞ্চমালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, এমএম তানিয়া-২ নামের যাত্রীবাহী লঞ্চটি রাঙ্গামাটি থেকে দুপুর ২টায় ছেড়ে গিয়ে বরকল উপজেলার কাছাকাছি ডুবচরে ধাক্কা লেগে ডুবে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তিনি আরও বলেন, লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। আমরা মালিকপক্ষকে বারবার সতর্ক করেছি,তবে অতিরিক্ত মালবোঝাইয়ের কারণে দুর্ঘটনার শিকার হয় কাঠের এই লঞ্চটি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *