ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজ (২৮ ফেব্রুয়ারি, শুক্রবার) বিকাল ৪.৩০ টায় আনোয়ারা কাপকো সেন্টারে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি জহিরুল ইসলাম হেলাল এর নেতৃত্বে কাপকো সেন্টার গেট থেকে র্যালিটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিন গেটে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন আন্জুমানে খোদ্দামুল মোসলেমীন দুবাই শাখার কার্যনির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা মুহাম্মদ হেলাল হোসেন, মুহাম্মদ মুনিরুল ইসলাম, মুহাম্মদ ইসমাইল হোসেন,আব্দুস সালম, শফিকুল আলম, হুমায়ুন কবির ছোটন,মনির খান সবুজ,আনোয়ারা পশ্চিম পরিষদের সেনানীবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীগণ।