ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

জামালপুর শহরে পাঁচরাস্তা মোড় এ চিকিৎসকের জন্য দেয়া বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোক্তা অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, চিকিৎসকের জন্য ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে দেয়া বিনামূল্যের ওষুধ খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদফতরকে নিয়ে জামালপুর শহরে পাঁচরাস্তা মোড় এ অবস্থিত দুটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়।

এসময় একটি ওষুধের দোকানে বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় করা হচ্ছিল এমনকি সেসব মেয়াদোত্তীর্ণ ছিল। এছাড়া অপর একটি দোকানে অভিযান চালিয়ে সেখানেও বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায় যা বিক্রয় করা হচ্ছিল।

Share With Your Friends

2 thoughts on “ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *