প্রশাসনের চোখ থেকেও তারা অন্ধ

বান্দরবান জেলার অন্তর্গত আলীকদম উপজেলায় একটি মাত্রই নদী,যার জনপ্রিয় নাম ‘মাতামুহুরী’। ইতিহাস ঘেটে জানা যায় এই নদীর উৎপত্তি বার্মার আরাকান রাজ্যে।

যেহুতু গোটা উপজেলাতে একটি মাত্রই নদী,এই নদী নিয়ে স্থানীয় জনগণের দ্বায় এবং অভিযোগও বেশী। প্রচুর বর্ষার মৌসুমে এই একটি মাত্রই নদী আলীকদম উপজেলাকে বন্যামুক্ত রাখে।

কিন্তু কিছু নেতা নামধারী ভূমিদস্যুরা এই মাতামুহুরীর বালুকে কেন্দ্র করে অবৈধ বালুর ব্যবসা শুরু করেছে। আলীকদমের মধ্যে ১০ টারও বেশী বালু উত্তোলনের পয়েন্ট আছে। প্রতিদিন হাজার হাজার ফুট বালু উত্তোলন করা হয় এইসব পয়েন্ট দিয়ে। আর এই অবৈধ কাজ চলে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দলের নাম বিক্রি করে।

এসব নিয়ে প্রায়ই সচেতন স্থানীয় মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। কিন্তু এতে এসব বন্ধ হবে কী? উল্টো তারা হয়ে যায় সেই সব নেতাদের শত্রু। এমন পরিস্থিতিতে প্রশাসন কেন কোন ব্যবস্থা নিতে অনাগ্রহী তা কেবল তারাই ভালো জানবে। নাকি তাদের চোখ থেকেও তারা অন্ধতে পরিণত হয়েছে তাও তাদের ব্যপার। তবে, স্থানীয় জনমনে কথিত হচ্ছে,’ওনারাও টাকার কাছে বিক্রি হয়ে গেছে’!

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *