ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে

চট্টগ্রাম-৯ (জাতীয় সংসদের ২৮৬ নম্বর আসন) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড সেন্টার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, ❝সমাজ ও দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ইনসাফ ও ন্যায়বিচারের বিকল্প নেই। দেশজুড়ে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হচ্ছে ন্যায়বিচারের অভাব। ইসলামে ন্যায়বিচারের উদ্দেশ্যই হলো প্রত্যেককে তার অধিকার পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া। সব মানুষই যদি তার প্রাপ্য অংশ পায়, তাহলে সেখানে কোনো হানাহানি ও অশান্তি থাকে না। ন্যায়বিচার ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি, বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, নায়েবে আমির আব্দুল হান্নান, সেক্রেটারি সা’দুর রশিদ চৌধুরী, থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড আমির মু শহীদুল্লাহ, চকবাজার থানা
সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ৮ নম্বর শুলকবহর প্রশাসনিক ওয়ার্ডের আমির তৌহিদ আজাদ, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড সেক্রেটারি মু. এরশাদুল ইসলাম, থানা কর্মপরিষদ মাওলানা খালেদ জামাল, ওয়ার্ড কর্মপরিষদ মু. নুর হোসেন প্রমুখ।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *