নরসিংদীতে মায়ের হাতে শিশুসন্তান খুন

নরসিংদীর রায়পুরায় আহনাম মিয়া নামে ৩বছর বয়সি এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।ঘটনার পরই পলাতক রয়েছে মা শিরিন আক্তার। 

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের মির্জানগর গ্রামে এই ঘটনা ঘটে।নিহত আহনাম মিয়া নামের ওই শিশু প্রবাসী ডালিম মিয়ার একমাত্র সন্তান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আদিল মাহমুদ। ওসি বলেন, মরদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। 

স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিন বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার দিবাগত রাতে শিরিন ও সন্তান আনাসের শোবার ঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায় আনাসের দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।সঙ্গে সঙ্গেই পালিয়ে যায় আনাসের মা শিরিন। ধারণা করা হচ্ছে, মা শিরিনই এই ঘটনা ঘটিয়েছে। 

এদিকে, ঘটনায় অভিযুক্ত শিরিন আক্তার মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

সাদ্দাম উদ্দিন রাজ

নরসিংদী জেলা প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *