গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে আর্জেন্টিনা, স্পেন হারল মিসরের কাছে

টানা দুই জয়ে অলিম্পিকের শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ আটে যাওয়ার লড়াইয়ে আজ ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা দুই গোলই করেছে বিরতির পর। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেন থিয়াগো আলমাদা। আর শেষ হওয়ার আগমুহূর্তে দ্বিতীয় গোলটি করেন ক্লদিও এচেভেরি।

এ জয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। পয়েন্ট ও গোল ব্যবধান মরক্কোর সমান হওয়ায় দেখা হয়েছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ফল। গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ৩–০ গোলে হারিয়েছে ইরাককে। প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানো মরক্কো হয়েছে গ্রুপসেরা। আজ ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিসর।

ইউক্রেনের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় আর্জেন্টিনা। ১০ মিনিটের মধ্যে গোলের একাধিক সুযোগও তৈরি করে তারা, কিন্তু পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি। শুরুর চাপ সামলে আক্রমণে যাওয়ার চেষ্টা করে ইউক্রেনও। পরপর কয়েকটি আক্রমণও শানায় তারা। কিন্তু গোল আদায় করতে পারেনি তারা। প্রথম ৩০ মিনিটে ম্যাচের প্রায় পুরোটাই দখলে ছিল আর্জেন্টিনার।

এ সময় ৭৫ শতাংশের বলের দখল ছিল তাদের। তবে আর্জেন্টিনার বেশির ভাগ আক্রমণই ইউক্রেনের বক্সের কাছাকাছি গিয়ে নষ্ট হয়েছে। ফলে বলের দখলে এগিয়ে থাকলেও সেভাবে সুযোগ তৈরিতে পারেনি তারা। অন্যদিকে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও প্রথমার্ধের শেষ দিকে দারুণ কিছু সুযোগ তৈরি করে ইউক্রেনও। তবে তাতে ভাঙেনি আর্জেন্টিনার রক্ষণদেয়াল।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *