কিশোরগঞ্জের মাহে রমজানের আগমন ও দ্রব্যমূল্য সহনীয় মাত্রায় রাখার দাবিতে উপজেলা জামায়াতে ইসলামী শাখার উদ্যোগে মিছিল

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কটিয়াদী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের নেতৃত্বে স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, মাওঃ মাহমুদুল হাসান (সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী), সাইদুল হক বিএসসি (সহকারী সেক্রেটারি, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী), মাওঃ জসিম উদ্দিন ( কর্মপরিষদ সদস্য, কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী),

শফিকুল ইসলাম মোড়ল (সাবেক ভাইস চেয়ারম্যান, কটিয়াদী উপজেলা), শহীদুল ইসলাম দুলাল (সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, কটিয়াদী উপজেলা)। মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।
কটিয়াদী দরগাহ জামে মসজিদ গেট প্রাঙ্গন থেকে শুরু হয়ে কটিয়াদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটির সমাপ্তি ঘোষণা করা হয়। এসময় জামায়াতের আমীর বলেন, পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।

তাই সকালের উচিত নৈতিকতার দিক থেকে এই মাসের পবিত্রতা যথাযথভাবে রক্ষা করা, সেইসাথে দিনের বেলা প্রকাশ্যে পানাহার থেকে সকালকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে আপনারা সৎ ও হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করবেন এবং বাজারে কৃত্রিম উপায়ে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কোনোভাবেই যেন বৃদ্ধি পেতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখবেন।
আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) নিজস্ব প্রতিনিধি।

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *