কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে একজনের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাস-পিকআপের সংঘর্ষে পান্ত চন্দ্র বর্মন (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোররাতে উপজেলার কটিয়াদী-মঠখোলা সড়কের মুগদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত পান্ত চন্দ্র বর্মণ (২০) নারায়নগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামোদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে৷
জানা যায়, কটিয়াদী-মঠখোলা সড়কে মুগদিয়া এলাকায় ভোর রাতে কটিয়াদী থেকে একটি পিকআপ মঠখোলা রোডে যাওয়ার সময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়৷ পরে একজন লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ খবর পেয়ে নিহতের পারিবারের লোকজন হাসপাতালে এসে নিহতের লাশ সনাক্ত করেছে।

নিহতের ফুফু পপি রাণী বর্মন বলেন, প্রতিদিনের মতো রাতে নিহত পান্ত চন্দ্র বর্মণ পিকআপের চালক সানির সাথে কাজে বের হয়ে যায়। সকালে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে আমরা এসে দেখি পিকআপ দুমড়ে মুচড়ে গেছে৷ সাথে থাকা চালক সানিকে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ৷ স্থানীয়রা জানিয়েছে পিক-আপের সাথে বাসের সংঘর্ষ হয়েছে।

কটিয়াদী মডেল থানার সাব ইন্সপেক্টর মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় নিশ্চিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে৷

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

Share With Your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *